মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে ডিজেল পানে নৈশ প্রহরীর মৃত্যু

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২১৮ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামে জ্বালানি তেল ডিজেল পান করে জলিল নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। আজ (৩রা মে) বুধবার রাত দুই ঘটিকার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আবু বকর সিদ্দিক ওরফে জলিল (৫৫) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন শাপলা পাম্প হাউজ এলাকায় নৈশ প্রহরীর ডিউটি করছিলেন আবু বকর সিদ্দিক জলিল। ডিউটিরত অবস্থায় নেশা দ্রব্য মদ ভেবে বোতলে রাখা জ্বালানি তেল ডিজেল খেয়ে তিনি অসুস্থ হয়ে পরেন। এরপর পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২ ঘটিকার সময় তিনি মারা যান। আবু বকর সিদ্দিক বন্ধুদের পাল্লায় পড়ে বিগত কয়েক বছর ধরে মাদকাসক্তে জড়িয়ে পড়েন বলে জানান তার পরিবারের লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com