বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাথর বোঝাই ট্রাক থে‌কে গাঁজা ফেন‌সি‌ডিল উদ্ধার গ্রেফতার ২

‌নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৯ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা ও ৩৫৬ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পাথর বোঝাই ট্রাক থেকে এসব মাদক জব্দ করা হয়। রংপুর র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে পাথরের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ওই গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক ড্রাইভার শহিদুল ইসলাম ও হেলপার খায়রুল বাশারকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগজ্ঞ উপজেলার ফুলহাড়ি গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, লালমনিরহাট জেলার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা মাদক পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। র‌্যাব পাথর বোঝাই ট্রাকটি জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com