বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৫ হাজার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২১২ বার পঠিত

সারা‌দে‌শে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয়টি জেলার ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

রোববার (৩০ এপ্রিল) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লায় শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ৪৬৫ জন এবং ছাত্রী ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। বিভাগওয়ারি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৯৮৭ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ৬৭২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৬০ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এদিকে এই শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া জেলায় মোট ১ হাজার ৭৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৭২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে।

ড. মো. আসাদুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com