মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ধানক্ষেতে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে মাঠে কাজ করার সময় ধান খেতে ব্যবহৃত মেশিনের পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ইদু ফকিরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানা জায়, ঘটনার দিন দুপুরে বাড়ির পাশেই ধানক্ষেতে কাজ করতে যান কৃষক মান্নান ফকির। এ সময় ক্ষেতের পাশের একটি মেশিনে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে ক্ষেতের মধ্যেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আবুল কালাম বলেন, তারা একসঙ্গেই কাজ করতে গিয়েছিলেন। কাজের ফাঁকে মান্নান পানি পান করতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হন। পরে তারা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহা খানম প্রিয়াঙ্কা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com