মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা জেলায় ৮ ইট ভাটা‌কে সা‌ড়ে ১১ লাখ জ‌রিমানা : প‌রি‌বেশ অ‌ধিদপ্তর চট্রগ্রাম

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

কুমিল্লা জেলার বি‌ভিন্ন এলাকায় ৮ ইট ভাটা‌কে সা‌ড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশের ছাড়পত্র নবায়ন বিহীন ইটভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় কার্যলয় এ জরিমানা ধার্য করে। এছাড়া শর্ত ভঙ্গ করায় কুমিল্লার এক শিল্প প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫এর ৭ ধারা অনুসারে এসপোর্সমেন্ট মামলার মাধ্যমে এ জরিমানা ধার্য করা হয়। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লার যেসকল ব্রিক ফিল্ডকে পরিবেশ অধিদপ্তর জরিমানা করেছে সেগুলি হচ্ছে : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মেসার্স এম বিসি ব্রিকস ২ লাখ টাকা,সদর দক্ষিন উপজেলার মেসার্স এ আজিজ ব্রিকস ২ লাখ টাকা, মেসার্স কামাল ব্রিকস ২ লাখ টাকা, নিহা ব্রিকস ৫০ হাজার টাকা ,আশ্রাফ ব্রিকস ৫০ হাজার টাকা, ইসলামিয়া ব্রিকস ৫০ হাজার টাকা, সদর উপজেলার মেসার্স পলাশ ব্রিকস ২ লাখ টাকা,দেবিদ্বার মেসার্স একতা ব্রিকস ২ লাখ টাকা। এছাড়া পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় সদর দক্ষিন এর সততা পোল ইন্ডা‌ট্রিজ‌কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ,পরিবেশের ছাড়পত্র নবায়ন বিহীন প্রতিষ্ঠান ,ছাড়পত্রের শর্ত ভঙ্গ করা ও পুকুর ভরাট এবং পাহাড় কর্তন এর দায়ে চট্রগ্রাম বিভাগের ১৪ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ পরিচালক শওকত আরা কলি জানান, কুমিল্লায় পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ আইন অমান‌্যকারী ব্যাক্তি প্রতিষ্ঠানের বিরূদ্ধে অভিযান চল‌তে থাক‌বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com