বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিমানবন্দ‌রে কোটি টাকার পরিত্যক্ত স্বর্ণ উদ্ধার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্টের উত্তর পাশে ফ্রি টেলিফোন বুথের পার্শ্ববর্তী লাল রঙের প্লাস্টিকের ডাস্টবিনের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দন্ড সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়।

এরপর সব সংস্থার উপস্থিতিতে মোড়ানো দুটি বস্তুর ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার (১১৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

জিয়াউল হক আরও জানান, উদ্ধার স্বর্ণের বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বর্ণের বারগুলো কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com