মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে শিক্ষার্থীদের ইফতার বিতরণ

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে একদল শিক্ষার্থীর উদ্যোগে প্রায় শতাধিক ছিন্নমূল, গরীব ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইফতারের আগে উপজেলার সান্তাহার জংশন স্টেশন প্লাটফর্ম ও আশেপাশে শতাধিক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয় শিক্ষার্থীবৃন্দ।

ইফতার বিতরণের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে আবরার শাহরিয়ার তানিম নামের এক শিক্ষার্ত্রী বলেন, আমরা টিফিনের টাকা জমিয়ে সাথে আরো কিছু টাকা বাড়ি থেকে নিয়ে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে ২০ থেকে ২৫ জন বন্ধু মিলে ছিন্নমূল মানুষের কথা ভেবে এমন উদ্যোগ গ্রহণ করি। এ কাজটি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। ভবিষ্যতে এ ধরণের আরো উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব মানুষের পাশে আমরা থাকতে চাই।

শিশির নামের আরেক শিক্ষার্ত্রী বলেন, আমরা সব বন্ধু ও সহপাঠীরা মিলে টাকা জমিয়ে ছিন্নমূল, গরীব, অসহায় প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিরতণ করেছি। আমরা ভবিষ্যতে আরো মানুষের মাঝে ইফতার বিতরণ করতে চাই।

মানুষের সহযোগিতা নিয়ে কোনো রকম বেঁচে আছেন আমেনা (৭৩) নামের একজন বৃদ্ধা। শিক্ষার্ত্রীদের দেওয়া ইফতার সামগ্রী পেয়ে বিষন্নমুখে হাসি নিয়ে দোয়া করেন তাদের জন্য।

ইফতার সামগ্রী বিতরণের সময় সামিউল, সাফায়েদ, রাফি, মারুফ, রিদম, রাকিবসহ আরো অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com