মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নর‌সিং‌দী‌তে ১৬ লাখ টাকা ছিনতাই, আটক ৪

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

নরসিংদীতে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদী আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মাধবদী টাটাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগের কর্মী মাধবদীর বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০) ও বলভদ্রী এলাকার মকবুল হোসেনের ছেলে কামরুল হাসান মুহিত (২৯)।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, তিনি ও তার বাবা আক্কাস আলী মেম্বার সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি রায়পুরার বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা দিয়ে যাচ্ছিলেন।

নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন তাদের গতিরোধ করেন। ওই সময় নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়।

এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তানভীর ও শোয়েব নামের দুজনকে ধরে ফেললেও বাকি দুজন টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় লেলিন ও মুহিত আটক দুজনকে ছাড়াতে এলে ঘটনার সঙ্গে তাদেরও সম্পৃক্ততার সন্দেহ হয়। পরে পুলিশ ৪ জনকে আটক করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী বাবা-ছেলে।

নরসিংদী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত রোববার সকালে পুরাতন সুতার ব্যবসায়ী নাজিম উদ্দিনের সুতার গদিতে তালা লাগায় তারা। সম্প্রতি এই চক্রটি ছিনতাই রাহাজানি, পাওনা টাকা উদ্ধারের নামে ব্যবসায়ীর দোকান ঘরে তালা লাগানো ছাড়াও নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানা গেছে। তাদের যন্ত্রণায় একেবারে অতিষ্ট হলেও পুলিশ দেখে না দেখার মত করে থাকছে।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাজিম উদ্দিনের গদির তালা আমরা গিয়ে খুলে দিয়েছি। কিন্তু এসব ঘটনার পর বাজারে চরম আতঙ্ক বিরাজ করছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আটকদের দেওয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে আরও কিছু সময় লাগবে। ধারণা করা হচ্ছে এ চক্রের সঙ্গে একাধিক সদস্য রয়েছে। তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com