বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মরা মুরগির মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৪২ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগীর মাংস বিক্রি করার সময় আহাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর হাটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ঘটনায় সাগর মিয়া নামে আরেক যুবক পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. আহাদ মিয়া ময়মনসিংহ সদর উপজেলার মো. রফিক মিয়ার ছেলে।

এ সময় তার কাছ থেকে আশি কেজি মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই)মো.শরিফুল ইসলাম এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরে সাপ্তাহিক হাট বসে। ওই হাটে আহাদ ও সাগর নামে দুই যুবক ব্রয়লার মুরগীর মাংস কেটে বিক্রি করছিলেন। এসময় মাংস থেকে দুর্গন্ধ ও মাংসের উপরে মাছি উড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা মাংসসহ আহাদ মিয়াকে আটক করে।

পরে ঘটনাটি থানা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলমকে জানালে তিনি ঘটনাস্থলে এসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানকে বিষয়টি জানান।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আহাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। শনিবার তাকে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com