মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নির্যা‌তিত বাবা‌কে চাক‌রি দি‌লেন এস‌পি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকে রেখে নির্যাতনের শিকার সেই বাবার হাতে জুট মিলে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। সেই সঙ্গে তার ছেলেকেও চাকরি দেওয়ার আশ্বাস দেন।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলার মধুখালী পৌরসভার দাউলিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া বাবা-ছেলের খোঁজখবর নিতে গিয়ে ওই নিয়োগপত্র তুলে দেন এসপি।

এসময় নির্যাতনের শিকার বাবা ইয়ামিন মৃধার (৪০) হাতে আর্থিক সহায়তার নগদ বিশ হাজার টাকা এবং চাল, ডাল, তেল, লবনসহ বেশকিছু ঈদ উপহার তুলে দেন।

একই সঙ্গে উপজেলা সদরে অবস্থিত আলতু খান জুট মিলে তাকে চাকরির নিয়োগপত্র তুলে দেন পুলিশ সুপার। পাশাপাশি নির্যাতনের শিকার ছেলে রাজন মৃধাকেও (১৫) চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।

এসময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মধুখালী উপজেলার নিবাহী কমকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী নির্যাতিত ইয়ামিন মৃধা ও তার পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে জমিসহ একটি ঘর উপহার দেন।

দুই শতাংশ জমিসহ একটি পাকা ঘর বুঝিয়ে দেওয়া হয় ইয়ামিন মৃধাকে। যে ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ইয়ামিন মৃধা।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজন মৃধাকে মারধর ও নির্যাতন করা হয়। পরে সেই নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে মাঝকান্দির নাজিমউদ্দিনের মেয়ে রুমার নেতৃত্বে পাশবিক নির্যাতনের ভয়াবহতা ফুটে ওঠে। মামলা দায়ের হয় থানায়।

তবে বুধবার (৫ এপ্রিল) পর্যন্তও অভিযুক্ত রুমা গ্রেপ্তার হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। বা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com