বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রংপু‌রে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

রংপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান।

তিনি জানান, গত ২৭ জুলাই মিঠাপুকুরের সন্তোষপুর গ্রামের আনারুলের স্ত্রী হোসনে আরা বেগম নিখোঁজ হয়।এ ব্যাপারে ১ সেপ্টেম্বর তার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে আনারুল পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

এদিকে, গ্রেপ্তারের আগ পর্যন্ত হোসনে আরা বেগমের স্বামী আনারুল দাবি করেছিলেন, তার স্ত্রী বাবার বাড়ির কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। এরপর আর ফিরে আসেনি। কিন্তু পরবর্তীতে আনারুল নিজেও গা ঢাকা দেয়।পারিবারিক কলহের জেরে হোসনে আরাকে হত্যার কথা স্বীকার করেছে স্বামী আনারুল। তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পেছনে আবাদি জমিতে পুঁতে রাখা হোসনে আরা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com