বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কিশোরের আত্নহত্যা

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৬০ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয় নাছির মিয়া (১৬) নামের এক কলেজ শিক্ষার্থী। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয়। মৃত নাছির মিয়া ওই এলাকার জয়লাল আবেদনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাছির মিয়া তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে আসছিল। মোটরসাইকেলের জন্য সে তার বাবাকে কয়েকবার হুশিয়ারি দেয়, যে দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে। দুদিন পর গত রোববার পরিবার মোটরসাইকেল কিনে না দিতে পারায় রাতে নিজ ঘরে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয় নাছির। পরে তার পারিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, মোটর সাইকেল কিনে না দেওয়ায় এক কিশোর পেট্রোল গায়ে ঢেলে আগুন লাগিয়ে নেয়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com