বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে বাজার মনিটরিংয়ে নির্বাহী কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (২ এপ্রিল) শনিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ১১ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা টুকটুক তালুকদার।
শনিবার উপজেলার সান্তাহার পৌর শহরের দৈনিক বাজার ও রেলগেইট এলাকায় মুদির দোকান, কাঁচা বাজার , মুরগি ও তরমুজের দোকানে বাজার মনিটরিং করার সময় মূল্য তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি দোকানের মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় দৈনিক বাজারে জয় ট্রেডার্সকে ৫০০০, মা ভ্যারাইটি স্টোরকে ৩০০০, শ্রীকৃষ্ণ ভান্ডারকে ৩০০০ টাকা, ফজলু স্টোর ২০০০ টাকা, দীপেন ভ্যারাইটি স্টোর ২০০০ টাকা, সাদিয়া স্টোর ২০০০ টাকা ও সান্তাহার রেলগেটের তরমুজ দোকানদার রিফাতকে ৫০০০ টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, বগুড়ার কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের ও থানা পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com