মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাপমোচনের আশায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে হাজার হাজার পুণ্যার্থীদের

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২০৩ বার পঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে ব্র‏হ্মপুত্র নদে বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নানোৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের থানাঘাট, কাচারীঘাট ও কালিবাড়ীঘাট এলাকাসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা পুন্যার্থীদের ঢল নেমেছে। প্রতি বছরই এই পুরনো ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব অনুষ্ঠিত হয়।

পাপমোচনের আশায় হাজার হাজার পুণ্যার্থীরা ঠাকুর-পুরোহিতদের সহযোগিতায় পালন করেছে পূজা পার্বন ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান।

স্নানোৎসব নির্বিঘ্নে-শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

হিন্দু পুরান মতে, দেবতা পরশুরাম পিতার আদেশে কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন। মাতৃ হত্যার অভিশাপে কুড়াল পরশুরামের হাতে আটকে যায়। সে অভিশাপ থেকে রেহাই পেতে সে মুনি-ঋষিদের পরামর্শে পরশুরাম হিমালয়ের মানস সরোবরে স্নান করেন, তখন সেই কুড়াল তার হাত থেকে খসে পড়ে। এ ঘটনায় স্নানকে পাপমুক্ত হিসাবে দেখে হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থীরা। সেই থেকেই হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থীরা পাপ মোচনের জন্য অস্টমী তিথীতে ব্রহ্মপুত্র নদে স্নান করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com