মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

পশ্চিম বগুড়ার সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বেলাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ (২৯ মার্চ) বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেইট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বেলাল হোসেন (৪০) নওগাঁর ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবু মুসা মিয়া বলেন, আজ সকালে বেলাল হোসেন সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেইট ব্রিজ এলাকা দিয়ে কোথায় যেনো যাচ্ছিলেন। রেল লাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এ সময় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com