মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উৎযাপন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

কুমিল্লায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হ‌য়ে‌ছে। রোববার (২৬ মার্চ) ভোরে টাউন হল মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান বপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ জেলা প্রশাসক এ কে এম সামসুল হক খান স্মৃতিভাস্কর্য ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত শহিদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ স্মৃতিভাষ্কর্য, পুলিশ লাইন শহিদ স্মৃতিস্তম্ভ এবং আলেখারচরে অবস্থিত যুদ্ধজয় ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com