মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পবিত্র রমজানে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে মসিকের নিয়মিত মনিটরিং

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ আয়োজিত সভার সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত বাজার মনিটরিং করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।

এ লক্ষ্যে আজ রোববার দুপুরে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর নেতৃত্ব একটি টিম নতুনবাজার, মেছুয়াবাজার সহ নগরের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মনিটর করে। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের অধিকাংশ পণ্যের মূল্য স্থিতিশীল পাওয়া গেছে। তবে অনেকেই মূল্য তালিকা ও তারিখ হালনাগাদ করেন নি। এছাড়াও তরমুজকে পিস হিসেবে বিক্রি হতেই দেখা গেছে। পিঁয়াজ, চাল, ডাল ও ডিমের দাম স্থিতিশীল পাওয়া গেছে।

এ সময় সকলকে বাজারমূল্য প্রদর্শণ এবং তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেন মসিক টিম। এছাড়াও টিম , মাংসের দোকানে নির্ধারিত মূল্য প্রদর্শণ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

এছাড়াও দিনের অপর এক টিম প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে বাজার মনিটর করে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com