বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মিয়াপুর স্কুল এন্ড কলজের সহকারী অধ্যাপক ড. শাহনাজ পারভীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২২৪ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.শাহনাজ পারভিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনছুর আলম পিন্চু।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক উজ্জল হোসেন এর পরিচালনয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আলহাজ ময়েজ উদ্দিন, সহকারী অধ্যাপক আ: জলিল, শামসুর রহমান, রমন কুমার বিশ্বাস, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়ান প্রমুখ। কিছু শিক্ষার্থীও বক্তব্য দেন।

সাংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকমন্ডলি বিদায়ী অধ্যাপককে ফুল দিয়ে বিদায় জানান। শিক্ষার্থীরা জানান, তারা এখন তার বিদায়ে বিরাট শূন্যতা অনুভব করছেন ও শাহানাজ পারভীনের সহকর্মীরা জানান, তারা তার শ্রমনিষ্ঠা এবং আন্তরিকতার কথা স্মরণ রাখবেন। তারা তার দ্বীর্ঘায়ু কামনা করেন। শাহানাজ পারভীন জানান, তার বর্ণালী কর্মজীবনের ২২ টি বছর পার করছেন এখানে। তিনি সবার কাছে দোয়া চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com