বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের নান্দাইলে কুপি বাতির আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে কুপি বাতির আগুনে দগ্ধ হয়ে খাদিজা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার খারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন ওই এলাকার মৃত রবিউল্লাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খাদিজা খাতুন নিজ ঘরে একা বসবাস করতেন। ঘুমানোর সময় বিছানার পাশেই কেরোসিন তেলের কুপি বাতি জ্বালিয়ে রাখতেন। ঘটনার দিন ভোরে কুপি বাতি থেকে মশারিতে আগুন ধরে যায়। এসময় মশারির ভিতরে থাকা বৃদ্ধা খাদিজার শরীরে থাকা কাপড়ে আগুন ধরে যায়। বৃদ্ধার চিৎকারে পাশের ঘরের লোকজন উঠে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে খাদিজার শরীর পুড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

আব্দুর রাশিদ নামে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধা খাদিজা অত্যন্ত দরিদ্র। ছেলেরা ঢাকায় চুল কাটার কাজ করে। খাদিজা বাড়িতেই থাকতেন। এর মাঝে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তার ছেলেদের খবর দেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃদ্ধা মহিলার দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com