মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘিতে শত্রুতামূলক ডিম উৎপাদনকারী একটি পুকুরে বিষ প্রয়োগ করে মা মাছ নিধনের অভিযোগে পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের আব্দুল আজিজের মৎস্য খামারের পুকুরে বিষ প্রয়োগের এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক মা মাছ মারা গেছে বলে জানান মৎস্য ব্যবসায়ী আব্দুল আজিজ।

ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, কয়েক বছর ধরে ডিম উৎপাদনের জন্য ১ হাজার পিস মা পাঙ্গাশ মাছ হ্যাচারির পুকুরে চাষ করছিলাম। আর অল্প কিছুদিনের মধ্যেই পোনা সংগ্রহ করা হতো।

গত শুক্রবার সন্ধ্যায় কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। পুকুরে খাবার দিতে গিয়ে কিছু মাছ মরে ভেসে ওঠা দেখে বিষয়টি বুঝতে পারি। এরপর স্থানীয়দের সহযোগিতায় পানিতে ঔষধ দিয়ে বাকি মাছ গুলো বিষক্রিয়া থেকে রক্ষা করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক মা মাছ মারা যায়।ভুক্তভোগী আরো বলেন, এ ঘটনায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আদমদীঘি মৎস্য উৎপাদনকারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, পুকুরে বিষ দেয়ার খবর পেয়ে সেখানে যাই। এ ঘটনা অত্যন্ত নেক্কারজনক ও দুঃখজনক। এমন ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সমিতির পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com