বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউ‌ক্রেনে ৫৫‌টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রা‌শিয়া, নিহত ১১

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ বার পঠিত

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়া একদিনেই মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি ইউক্রেনের। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার পর রাশিয়া আরও মারমুখি হয়ে উঠেছে। আর এরপরই এ ধরণের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশবাহিনী।

ইউক্রেনের জরুরি বিভাগ জানায়, এসব হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে ৫৫ বছর বয়সী ১ জনের মৃত্যু হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল।

গতকাল এক দিনে কিয়েভ, বাখমুতসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্য ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। এ ছাড়া ওডেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ঘটনাও ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com