বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮১ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মোছা. শামছুন্নাহার আপেল, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম প্রমুখ।

এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

খাদ্যের মান বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিংসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দি‌য়ে‌ছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com