বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদী‌ঘি‌ থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ছিনতাইকারী ও মাদক ব্যবসা‌য়িসহ গ্রেফতার ৪

আবু বকর সিদ্দিক, আদমদী‌ঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১১ বার পঠিত

আদমদীঘি থানা পুলিশ বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে উপজেলার বিভিনস্থান থেকে দুই ছিনতাইকারিসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসময় ধৃত আসা‌মি‌দের হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি অটোচার্জার, ৫৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে গত ১১ জানুয়ারি রাতে আরজি নওগাঁর ইমরান হোসেন নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোচার্জার গাড়ি আদম দীঘির সান্তাহার এলাকা থেকে যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতি বার দুপুরে সান্তাহারের তারাপুর কালভাটের নিকট থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধার সহ দুইজন ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর থানার আরজি নওগাঁর আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হোসেন (২২) ও নতুন সাহাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এছাড়া একই দিনে উপজেলার পৌঁওতা এলাকা থেকে ৫৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩০) এবং আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের পুকুরপাড় হতে ১০০ গ্রাম গাঁজাসহ সান্তাহার চা বাগান এলাকার সাজেদুর রহমান সাজুর ছেলে নাছিম আহম্মেদ দোলন ওরফে মাসুদ (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com