বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

১০ দফা দাবী সমা‌বেশ – আ’লীগের কালো হাত ভেঙে দেওয়া হবে : শাহজাহান

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

আওয়ামীলীগ বলে আমাদের আন্দোলনের হাত ভেঙ্গে দিবে। আমরা বলি আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই সরকারের কালো হাত ভেঙ্গে দিব। এই সরকার অল্প সময়ের মধ্যে বিদায় নিবে। দরকার পড়লে আমাদের আরো কর্মীরা শাহাদাত বরণ করবে, তারপরও এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবো। কুমিল্লায় ১০ দফা দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে কুমিল্লা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সময় তিনি আরো বলেন, যদি স্বেচ্ছায় এই সরকার পদত্যাগ না করে তাহলে এই সরকারকে বাধ্য করা হবে পদত্যাগ করার জন্য। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন বন্ধ করা হবে না। দেশের মানুষ শুনতে চায় কবে হাসিন পদত্যাগ করবে? আমরা আন্দোলনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন করবো।

সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিমউদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৪ আসনের সাবেক সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা-১০ আসনের সাবেক সাংসদ গফুর ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সুত্র: আকু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com