মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের গৌরীপুরে বিটপুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন অপরাধ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র বিতরণ করা  হয়েছে

বুধবার (২৫ জানুয়ারি)  বিকেলে স্থানীয় শহীদ হারুনপার্ক মাঠে গৌরীপুরে থানার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি  ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর  মুক্তিযোদ্ধা  নাজিম উদ্দিন আহমেদ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ  মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক  ছিলেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা । বক্তব্য রাখেন – উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া  নাজনীন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক  বাবু সোমনাথ সাহা, বিট পুলিশিং এর সভাপতি  শফিকুল ইসলাম হবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল,  ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, গৌরীপুর থানার পুলিশ সদস্য, সুধীজনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com