বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুদকের মামলায় বাখরাবাদের বিক্রয় সহকারি আকতারের নামে আদালতে চার্জ গঠন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর বিক্রয় সহকারি আকতার হোসেন এর নামে চার্জ গঠন করেছে আদালত।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি আকতার হোসেন এর নামে দুদকের দায়ের করা মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আদালত চার্জ গঠন করে।

২০২১ সালের ৮ ফেব্রæয়ারি আকতার হোসেন দুর্ণীতি দমন কমিশনে দেওয়া তার সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। মেট্রো বিশেষ মামলা নং- ৩৭/২০২১ ও দুদক জিআর নং ১৯/২০২১। মামলার বাদী দুর্ণীতি দমন কমিশনের উপ পরিচালক ( অনুঃ ও তদন্ত-১) সৈয়দ তাহসিনুল হক।

মামলার বিরণীতে জানাযায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর বিক্রয় সহকারি আকতার হোসেন দুর্ণীতি দমন কমিশনে দেওয়া তার সম্পদ
বিবরণীতে ২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪৪৭ টাকা মূল্যের সম্পদের ম‌ধ্যে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ২৬৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।

এছাড়াও দুদকের তদন্তে ৩৫ লাখ ৪৬ হাজার ৬২৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পায়। এ দুটি অপরাধে আকতার হোসেনের বিরুদ্ধে মামলা করে
দুদক। এ ছাড়াও আকতার হোসেনের নামে আরও কয়েকটি দুর্ণীতির অভিযোগ তদন্ত করছে দুদক। আকতার হোসেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন
কোঃ লিঃ এর সিবিএর নেতৃত্ব দি‌য়ে আস‌ছেন। বিগত ২০২১-২০২২ সিবিএ নির্বাচনে সভপতি নির্বাচিত হন। ২০২৩-২০২৪ নির্বাচনেও আকতার হোসেন সভাপতি প্রার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির একাংশের
সমর্থন নিয়ে ২০২১-২২ সালে সভাপতি নির্বাচিত হন। তার বিরুদ্ধে বদলি,অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও সিএনজি পাম্পে অবৈধ সংযোগ দিয়ে নিয়মিত মোটা অংকের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আকতার হোসেনের মোবাইল নাম্বারে যোগাযোগকের‌লে ফোন রি‌সিভ থে‌কে বিরত থা‌কেন। আ/স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com