সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিষফোঁড়া: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা প্রতিনিয়ত অপরাধজগতের সঙ্গে যুক্ত হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। তারা এখন বাংলাদেশের জন্য বিষফোঁড়া।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

রোহিঙ্গা শিবির নিয়ে হিউম্যান রাইট ওয়াচের রিপোর্ট নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি তথ্যভিত্তিক কোনো রিপোর্ট নয়।

বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা দেশে ফিরে আসলেই ফাঁসির রায় কার্যকর করা হবে। এছাড়া জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, এদেশের মানুষ উগ্র জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেন না।

দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com