বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডিএমপিতে পরিদর্শক পদমর্যাদার ৯ জনকে বদলি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে সোমবার ১৬ জানুয়ারি এ তথ্য জানা যায়।

শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন খানকে মিরপুর বিভাগের পিআই মিরপুর, মাহফুজুল হক বকশীকে লালবাগ বিভাগের পিআই চকবাজার, আব্দুল্লাহ আল শাকিলকে উত্তরা বিভাগের পিআই দক্ষিণ খান, পুলিশ পরিদর্শক মাসুদ রানাকে গুলশান বিভাগের ট্রাফিক পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ পরিদর্শক একেএম সাইফুল ইসলামকে লালবাগ ট্রাফিক বিভাগে, শরিফুল ইসলামকে ওয়ারী ট্রাফিক বিভাগে, আতাহার হোসেনকে ডিএমপির প্রটেকশন বিভাগে, জামিয়ুর রাশেদকে লালবাগ ট্রাফিক বিভাগ ও পবিত্র বিশ্বাসকে ওয়ারী ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে। কার্যালয়ে আদেশে জানানো হয় এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com