মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়ায় আন্তঃজেলা গরুচোর চক্রের ৮ সদস্য গ্রেফতার চোরাই কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

পাবনার সাঁথিয়া থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিমান চালিয়ে আন্তঃ জেলা গরু চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করেছে। রোববার সকাল ১১টায় সাঁথিয়া থানাচত্বরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান ওসি তদন্ত কোমল কুমার দেবনাথ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১লা জানুয়ারী সাঁথিয়ার গাড়গড়াখালি গ্রামের মোস্তাক হোসেনের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার সূত্র ধরে পাবনা পুলিশ সুপারের নির্দেশক্রমে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম ও এসি তদন্ত কমল কুমার দেবনাথের
নেতত্বে সঙ্গীয় ফোর্সসহ সাথিয়া থানা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির সাথে সরাসরি জড়িত সংঘবদ্ধ আন্ত:জেলা গরু চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে

গ্রেফতারকৃতরা হলো- সাঁথিয়া বাজার এলাকার খয়ের প্রাং এর ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৪8) সেলন্দা গ্রামের নবান সরকারের ছেলে তরুন সরদার (২১) চাটমোহর থানার হারেজ আলীর ছেলে শিহাব উদ্দিন (২৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চড়াচিথুলিয়া গ্রামের আওয়াল প্রাং এর ছেলে আকরাম হোসেন (৩৫) রায়গঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে সাহেদ আলী (৪৪), উল্লাপাড়া থানার ভেংরী গ্রামের বদিউজ্জামানের ছেলে নজরুল ইসলাম বিশা (৪০), সলঙ্গা থানার রোয়াপাড়া গ্রামের জাকের সরকারে ছেলে আনোয়ার হোসের (৩২) ও সিরাজগঞ্জ সদরের মহিষামোড়া গ্রামের আমিনুল মাষ্টারের ছেলে আনোয়ার হোসেন (৩৬)।

গ্রেফতারকৃতদের নিকট থেকে গরু উদ্ধার করতে না পারলেও চোরাই কাজে ব্যবহৃত ট্রাক ও বিক্রির ৯ হাজার টাকা ৬টি মোবাইল উদ্ধার করে পুলিশ।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নামে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com