সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মা‌নিকগঞ্জে পু‌লিশ প‌রিচ‌য়ে ছিনতাই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ বার পঠিত

পু‌লিশ প‌রিচ‌য়ে ছিনতাই‌য়ের শিকার নজরুল ইসলাম বলেন, তিনি এক বছর পাঁচ মাস ধরে পূর্বদাশড়া এলাকার একতলা পাকা ভবনের একটি বাসা ভাড়া করে স্ত্রী এবং দেড় বছরের শিশুকে নিয়ে বসবাস করছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুখে মাস্ক পরা দুজন যুবক তার ঘরের ভেতর ঢুকে পড়ে। সিভিল পোশাকের ওই দুই যুবকের একজনের হাতে দুটি হ্যান্ডকাপ ছিল। তারা নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দেয়। আধাঘণ্টা ধরে সার্চ করার নামে একজন ঘরের জিনিসপত্র তছনছ করে, অন্যজন দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে বলে, কি আছে তাড়াতাড়ি দে, নইলে থানায় নিয়ে যাবো। তারা তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া তার মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টের গোপন নম্বর নিয়ে অন্য একটি অ্যাকাউন্টে ১০ হাজার পাঠিয়ে দেয়। ঘরের দরজা খোলা থাকায় তারা সহজেই ভেতরে ঢুকতে পেরেছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি সাটুরিয়া উপজেলায় নিজের গ্রামের বাড়ির ছয় শতাংশ জমি সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। এর আগে পাঁচ লাখ টাকা পেয়ে তা নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। শনিবার বাকি ৫০ হাজার টাকা পেয়ে সরাসরি বাসায় চলে যান। ওই দুই যুবক জমি বিক্রির আরও পাঁচ লাখ টাকা কোথায় আছে সেটাও জানতে চেয়েছিল। পুরো বিষয়টি মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আকবর আলী খানকে জানিয়েছেন বলেও অবহিত করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আকবর আলী খান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের ধরতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com