বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাবনার সাঁ‌থিয়ায় মোটরসাই‌কেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু,আহত ১

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ বার পঠিত

পাবনা সাঁথিয়ায় মোটর সাই‌কেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হ‌য়ে‌ছে। সোমবার ৯ জানুয়ারি রাত ১০ টার সময় উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী নামক স্থানে দুর্ঘটনার শিকার হ‌য়। এ সময় আরও এক শিক্ষার্থী আহত হয়।

নিহতরা দুই শিক্ষার্থী উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২)  ও ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। আহত আলমাস রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছে।

নিহত রুবেল পাবনা এডওয়ার্ড কলেজে অনার্স পড়ুয়া ছাত্র ছিল ও যুবরাজ এ বছর এসএসসি পাস করেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে পাবনা বানিজ্য মেলা দেখে ফেরার পথে  বোয়াইলমারী বাজার পার হয়ে মোড়ে হঠাৎ করে সামনে কুকুর এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

স্হানীয় লোকজন তাদের   উদ্ধার করে  পাবনা হাসপাতালে নেয়ার পথে যুবরাজ  মারা যায়।  রুবেল ও আজিজুলকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে  চিকিৎসা দিয়ে রাজশাহী মেডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার পথে রুবেলও মারা যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনায় দুজ‌নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com