মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উ‌খিয়ায় ‌ছোট ভাই‌য়ের ছু‌রিকাঘা‌তে বড় ভাই নিহত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

বালুখালী রো‌হিঙ্গা ক্যা‌ম্পে মোবাইল ব্যবহার নিয়ে তর্কের জেরে বাংলা‌দেশী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ক্যাম্প এরিয়ার ভেতর আদিবাড়ি হওয়ায় তারা ক্যাম্প-১৩ এর ডি ব্লক এলাকায় বাস করেন। সেখানেই এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার ফরিদুল আলমের ছেলে নুর হোসেন (১৮) ও অভিযুক্ত ব্যক্তি তার ছোট ভাই।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা আশ্রয়শিবির গড়ে ওঠার আগে থেকেই তাজনিমার খোলায় স্থানীয়দের বসতি ছিল। রোহিঙ্গা ঢলের পর আশ্রয়শিবির গড়ে উঠলে স্থানীয়দের বসতিও ক্যাম্প এরিয়ার ভেতর পড়ে যায়। এখনও অনেক বাংলাদেশি পরিবার সেখানে অবস্থান করছে। নিহত নুর হোসেন বাংলাদেশি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মোবাইল ব্যবহার নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাই নুর হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোট ভাই। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে ছোট ছেলের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com