মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় নতুন বছ‌রের দ্বিতীয় দি‌নেও যুবক খুন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

কুমিল্লা নগরীর মোগলটুলিতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মান্না (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।এ সময় আলামিন নামের আরো এক যুবক আহত হয়। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়।

নিহত মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া সড়কের আব্দুর কাদিরের ছেলে।

এ ঘটনায় আটক হওয়া দুইজন হলেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার মৃত. আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (২৭) ও মৃত. মো: হোসেনের ছেলে অনিক (২৬)।

পুলিশ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com