রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ইংরেজি নববর্ষ – ২০২৩ উদযাপন উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক-তেজগাঁও বিভাগের নির্দেশনা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ বার পঠিত

ইংরেজি নববর্ষ – ২০২৩ উদযাপন ঘিরে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর এলাকায় জন-শৃঙ্খলা ও যানবাহন-শৃঙ্খলা নিশ্চিতকল্পে যানবাহন চলাচলে কিছু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক- তেজগাঁও বিভাগ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. রাত ১০:০০ ঘটিকা হতে পরদিন ০১ জানুয়ারি ২০২৩ খ্রি. ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত হাতিরঝিল এলাকার প্রধান ১০ টি পয়েন্টে ডাইভারশন দেয়া হবে। আজ রাত ১০ টা থেকে হাতিরঝিল অভিমুখে যাওয়ার রামপুরা ইউলুপে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে সাধারন জনগন চলাচল করতে পারবেন।

ডাইভারশনগুলো হলো- মহানগর ব্রীজ দক্ষিণ মাথা, মধুবাগ ব্রীজ দক্ষিণ মাথা, মধুবাগ ব্রীজ পশ্চিম মাথা (বিএসটিআই পর্যন্ত), সিদ্দিক মাস্টারের গলি, কুনিপাড়া, নুর ফার্মেসী গলি, হ্যাপী গার্মেন্টস গলি-১, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গলি, রেইনবো ক্রসিং ও হোটেল আজমেরী ক্রসিং।

সেই সাথে অতিরিক্ত গতিতে চালানো মোটরসাইকেল এবং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোন জরুরী প্রয়োজনে ফোন করুন: ডিসি (ট্রাফিক তেজগাঁও): ০১৩২০-০৪৫২০০, এডিসি (ট্রাফিক তেজগাঁও): ০১৩২০-০৪৫২০১, এসি (তেজগাঁও ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১২, এসি (শেরেবাংলা নগর ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১৮ ও এসি (মোহাম্মদপুর ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১৫।

আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যানবাহন চলাচলের উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com