মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রস্তাবে রাজি না হওয়ায়এসিডে ঝলসে দিল নারীর মুখমন্ডল

এম এ হাই :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ বার পঠিত

উপজেলার করমজা ইউনিয়নের সমাসনারী পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কারের ছেলে ইউসুফ (৫৫) তালাকপ্রাপ্ত এক নারীকে এসিড নিক্ষেপ করেছে। গুরুতর আহত অবস্থায়  স্বজনেরা ওই নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার  করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার করমা ইউনিয়নের দত্তপাড়া গ্রামে। এ ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫ এর ক)খ) ধারায় সাঁথিয়া থানায় একটি মামলা করে। মামলা   নং-২১, তাং-২২-১২-২২ ইং

থানা সূত্রে জানা যায়, করমজা ইউনিয়নের বড়গ্রাম দত্তপাড়া গ্রামের তালাকপ্রাপ্ত নুরজাহান বেগম পার্শ্ববর্তী সমাসনারী গ্রামের মৃত বক্কারের ছেলে ইউসুফের নিকট ৪০ শতক জমি বছর ভিত্তিক খাজনা রাখে।

ঘটনার দিন বুধবার রাত (২১ ডিসেম্বর) ৯টার দিকে ইউসুফ, নুরজাহানের বাড়িতে গিয়ে  কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে বিয়ে করার কথা বলে জোরপূর্বক  তার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে।

নুরজাহান বাধা দিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতে থাকা জগের এসিড তার মুখে ছুড়ে মারে। এতে ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে ঝলসে যায়।
  নিজেকে রক্ষা করতে উঠানে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে ইউসুফ আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে (ইউসুফ) আটক করে পুলিশ হেফাজতে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,” এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে হাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com