বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল ফারুক, কাউন্সিলর সাদেক প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান নিরাপদ খাদ্যের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা তুলে ধরেন এবং খাদ্য নিরাপদ রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। অতিথিবৃন্দ নিরাপদ খাদ্যের ব্যাপারে সবাইকে আরো সচেতন হওয়া ও এবং জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com