রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাড্ডায় ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

রাজধানীর বাড্ডা থেকে ৫০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- কৃষ্ণা।

সোমবার (১২ ডিসেম্বর ২০২২ খ্রি.) রাত ৯:৩০ টায় বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

DB

তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সংবাদ পাই, কতিপয় মাদক কারবারি কুমিল্লা থেকে  ট্রাকযোগে গাঁজা নিয়ে রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকার দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডা এলাকায় অবস্থান নেয় পুলিশ। রাত ৯:৩০ টায় ট্রাকটি পৌঁছালে পুলিশের সঙ্গে থাকা মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ট্রাকটি থামানো হয়। তখন ট্রাকের ড্রাইভার কৃষ্ণা পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। ট্রাক তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, গ্রেফতারকৃত কৃষ্ণা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর গুলশান, ভাটারা, বাড্ডাসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com