মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বীরমুক্তিযোদ্ধাকে সি‌টি মেয়‌রের ফুলেল শুভেচছা

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

বিজয়ের মাস ডিসেম্বরে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ৩০০ কি.মি. হাঁটা বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা হেঁটে শনিবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চায়না ব্রিজ সংলগ্ন জয়বাংলা চত্বরে পৌঁছালে বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন মেয়র।

এ সময় জয়বাংলা চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুজ্জামান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, মযমনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, মহিলা পরিষদ ময়মনসিংহের সাবেক সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সমাজকর্মী আলী ইউসুফ পদযাত্রা সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ছড়িয়ে দিতে গত ১ লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পদযাত্রা শুরু করেন। এ যাত্রায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এবং পথে দেখা হওয়া বিভিন্ন মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেন এবং শিক্ষার্থীদের তার লেখা মুক্তিযুদ্ধের বই উপহার দেন। ১০ ডিসেম্বর ময়মনসিংহ ‍মুক্ত দিবসে তিনি ময়মনসিংহে পৌঁছালে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার এ পদযাত্রা সমাপ্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com