বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২২১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

‘আমরা বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করি,’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রার্থনা এবং চিন্তাভাবনাও শোকাহত পরিবারের সদস্যদের সাথে রয়েছে এবং তারা তাদের অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আমরা সেই প্রার্থনা করি।

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশে এই শোকের সময়ে চীনের সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে আছি।

চিঠিতে শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ ও চীন সময়ের পরীক্ষিত উন্নয়ন অংশীদার এবং ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের’ সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।
তিনি স্মরণ করেন যে, সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের আমলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপকভাবে শক্তিশালী হয়েছিল।

প্রধানমন্ত্রী তার আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com