মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২১৯ বার পঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ‍্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। মঙ্গলবার দুপুরে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। সমাপনী খেলায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ, নেত্রোকোন, জামালপুর বালক-বালিকা ফুটবল দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com