বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নালিতাবাড়ীতে ধানের ক্ষেতে নারীর লাশ উদ্ধার

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২০০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের পাকা রাস্তার পাশের পাকা ধান ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার আগে হঠাৎ এক ব্যক্তি ক্ষেতের আইলে ওই নারীর পা দেখে খবর দেয় গ্রামবাসীকে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয়ে থানা পুলিশকে অবহিত করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে এসে আন্ধারুপাড়া গ্রামের মৃত নাজমুল হকের পুত্র সম্রাটের ধানের ক্ষেত থেকে ওই নারীর লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশে পড়ে থাকা ভ্যানিটি বেগ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা এই নারীকে হত্যা করে আনুমানিক দুইদিন আগে এখানে ফেলে রাখা হয়েছে। গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, এই নারী কখনো নাজমা আবার কখনো হাওয়া বা নূপুর নামে পরিচিত। নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামে তার বাড়ি। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com