বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী শালী-দুলাভাই নিহত-৩

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পঠিত

পাবনার সাঁথিয়া সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী শালী মাহবুবা (২৫)-দুলাভাই ফরমান আলী (৩৫) নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার ভিটেপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ফরমান আলী আমিনপুর থানার ভাটিকরা চরপাড়া গ্রামের আনসার শেখের ছেলে। মাহবুবা মাধপুর চরপাড়া গ্রামের জামালের মেয়ে। তারা দুজন শালী-দুলাভাই।

সাঁথিয়ার থানার এসআই হায়দার আলী নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তারা দুজনেই গাজীপুরে ডিবিএল গার্মেন্টেস এ চাকুরি করতো। শুক্রবার রাতে মাধপুর ফরমান আলীর শশুর বাড়ি থেকে রাত ৮টা দিকে তাদের কর্মস্থল গাজিপুর যাচ্ছিল। পথি মধ্যে ভিটেপাড়া নামকস্থানে পৌছিলে যে কোন বড় বাস তাদেরকে চাপা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ভোরে লোকমারফত খবর পেয়ে বেড়া কায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করে মাধপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার খবর দিতে গেলে মাধপুর হাইওয়ে পুলিশের ফোন রিসিভ না হওয়ায় পরে ৯৯৯ এ ফোন দিয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ দিকে ঘটনার ৩ ঘন্টা পার হলেও তাদের কোন খবর পাওয়া যায় নাই। পরে লাশ কারার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com