শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিএনপির জালাও পোড়াও কর্মসূচী দেশের জনগণ প্রতিহত কর‌বে- ডেপুটি স্পিকার

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, ৭৫ এর ১৫ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শিশু রাসেলসহ পরিবারের সদস্যদের হত্যা করে এবং বিচার বন্ধে ইনডেমিনিটি বিল পাশ করেছিল। তারাই এখন আওয়ামীলীগ সরকারকে হটানোর আন্দোলনের নামে মানুষদের দুর্ভোগ সৃষ্টি করছে । বর্তমান সরকার জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে বদ্ধ পরিকর। বিএনপির জালাও পোড়াও কর্মসূচী দেশের জনগণ প্রতিহত করবে। দেশের উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। গতকাল রোববার পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

হাপানিয়া রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসা মাঠে রোববার বিকেলে সাইদুজ্জামান বাবুলের সভাপতি ও ফরহাদ হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর মেয়র আসিফ সামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু উপজেলা আলীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, রবিউল করিম হিরু, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ। শেষে সাইদুজ্জামান বাবুল সভাপতি এবং নবির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com