রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রা‌য়েরবাগে ফে‌ন্সি‌ডিলসহ গ্রেফতার ২

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল (২৮) ও মোঃ কবির হোসেন (২৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম নাগ‌রিক খবর‌কে জানান, ০৬ অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৫.৫০ টায় রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ফেন্সিডিল ক্রয় করে ঢাকায় নিয়ে আসতো। পরবর্তী সময়ে সেগুলো রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। ঘটনার দিন গ্রেফতারকৃতরা বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিলসহ ঘটনাস্থলে অবস্থান করছিলো।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com