রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ তোফায়েল, মোশারফ হোসেন ও মোঃ সুজন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব ডিএমপি নিউজকে জানান, শনিবার (১ অক্টোবর ২০২১) মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সংবাদ পাওয়া যায় কতিপয় ব্যক্তি কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় সরবরাহ করার জন্য গোলাপবাগ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সকাল ১০:৫০ টায় গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের সামনে থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তোফায়েল, মোশারফ ও সুজন নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, এসময় তাদের হেফাজত থেকে ২ কেজি শুঁটকি মাছ উদ্ধার করা হয়। এ বিপুল পরিমাণ ইয়াবা বহনে তারা এ শুঁটকি মাছের আশ্রয় গ্রহণ করেছিলো।

যাত্রাবাড়ী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

print

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com