মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা যু‌দ্ধে জয়ী চার ডাক্তার‌কে স্বর্ণ পদক দি‌লেন শি জিন‌পিং

এএ‌পি :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

চী‌নের বেইজিংয়ে বাণিজ্য মেলা শুরু হয়েছে চল‌তি মা‌সের ৫ সেপ্টেম্বর থেকে। সেখানে করোনা ভ্যাকসিনের প্রদর্শনী চলছে। এর পাশাপাশিই করোনা যোদ্ধা ডাক্তারদের সম্মানিত করতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শতাধিক মানুষ উপস্থিত হন আয়োজনে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে,  মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মেনেই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে চার ডাক্তারকে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করেন প্রেসিডেন্ট শি জিনপিং।

অনুষ্ঠানে শি জিনপিং বলেন, করোনা মহামারির দাপটে বিশ্ব অর্থনীতিতে ভাঙন ধরেছে। কিন্তু চীন দ্রুততার সঙ্গে সেই ক্ষত মেরামত করছে। পাশাপাশি, দেশে ভাইরাস সংক্রমণও প্রায় নির্মূল হয়েছে বলেই দাবি করেন তিনি।

সংক্রমণ ঠেকানোর পিছনে মূল ভূমিকা যাদের সেই চারজন ডাক্তারকে ‘জনগণের নায়ক বলে উল্লেখও করেন চীনা প্রেসিডেন্ট। স্বর্ণ পদক পাওয়া চিকিৎসকদের একজন ৮৩ বছরের ঝং নানশান। অপর তিনজনের মধ্যে একজন উহান হাসপাতালের প্রধান বায়োকেমিক্যাল সায়েন্টিস্ট চেন উই। আর দু’জনের নাম এখনও জানা যায়নি।সূত্র: এএফপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com