মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মদের দোকান ভেঙে দিলো স্থানীয় জনতা

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

পাবনা কাশিনাথপুর মোড়ে ২৫ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় এলাকাবাসী আসরের নামাজ পড়ে একত্রিত হয়ে
এক‌টি মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের ভাতিজা রবি মিয়ার কাশিনাথপুরে মার্কেটে একটি রুম ভাড়া নিয়ে রামকৃষ্ণ নামের এক ব্যক্তি মদ বিক্রি করে আসছিলেন। 
 সেই মদ গ্রাম অঞ্চলে প্রতিদিন সন্ধ্যায় বিক্রি করা হতো। এতে স্থানীয় যুব সমাজ ধ্বংসের দিকে ঝুঁকে পড়ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে আহমদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় বেশ কিছু লোকজন বিষয়টি আমাকে অবগত করেছিলেন এবং আজকে তারা সবাই আমার অফিসে আসছিলেন। আমি তাদের বলেছি আপনারা যদি ওখানে মদ পান তাহলে আপনারা নষ্ট করে ফেলুন।

এ বিষয়ে মদ বিক্রেতা পরাণ কুমার শীল জানান, আমাদের লাইসেন্স আছে। স্থানীয় কিছু স্থানীয় মানুষ আমাদের সঙ্গে প্রতিহিংসামূলক এই হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমাদের দোকানও কিছুদিন ধরে বন্ধ রয়েছে। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com