রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বগুড়ার সান্তাহারে ৫ জুয়ারি আটক

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পঠিত

বগুড়া আদমদীঘির মালগুদাম এলাকা থেকে জুয়ার আসর থেকে পাঁচজন জুয়ারিকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আজ ২৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে আদমদিঘী থানায় মামলা দায়ের করে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সংঘবদ্ধ ভাবে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার নতুন বাজার হঠাৎ পাড়া এলাকার খলিলের ছেলে ফিরোজ (৩০) ফজলুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৩৫) পৌঁওতা তালপুকুর এলাকার মন্টুর ছেলে রবিন (৩৩) ইয়ার্ড কলোনি হারুন কুমার মোহন্তের ছেলে রবিনাথ (২৭) আমবাগান এলাকার মতিউর রহমানের ছেলে জনি (২৫)।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১’৯৪০ টাকা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ সকালে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com