সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আদমদীঘিতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আবু বকর সিদ্দিক বক্কর আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের তালশন গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে নয়ন চন্দ্র দাস নামে একজনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করছে আদমদিঘী থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নয়ন চন্দ্র দাস (৩৫) উপজেলা সদর ইউনিয়নের তালশন গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে অন্যের ফসলি জমিতে কীটনাশক স্প্রে করতে যান ভুক্তভোগীর বাবা। কাজের শেষে বাড়িতে ফিরে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে না দেখতে পেয়ে গ্রামের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন তিনি। একপর্যায় দুপুরে তিনি দেখতে পান একটি পরিত্যক্ত চাতালের বারান্দায় তার প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করছে নয়ন চন্দ্র দাস। এরপর নয়ন চন্দ্র দাস সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নয়ন চন্দ্র দাসের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নাগ‌রিক খবর‌কে বলেন, ধর্ষণের অভিযোগে নয়ন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com