মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বকশীগঞ্জে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

ইয়াছির আরাফাত বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ বার পঠিত

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় পাটবীজ উৎপাদন কারিদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর ) বিকালে বকশীগঞ্জ উপজেলায় চত্তরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও কৃষিবিদ আলমগীর আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা কাজী সোয়ায়েব আজমী ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমূখ।

এ সময় বকশীগঞ্জ উপজেলা ৩’শ জন পাটবীজ উৎপাদন কৃষকের মাঝে বিনামূল্যে ২০০ গ্রাম করে পাটবীজ, ৪.৪ কেজি ইউরিয়া সার , ৩ কেজি টিএসপি ও ০.৮০০ পটাশ, ৪.৪ কেজি জিপসারসহ মোট ১২ কেজি হারে সার বিতরণ করা হয়।

উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে এবারে ৩,শ জন পাটবীজ উৎপাদনকারি কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। পাটবীজ উৎপাদনকারীদের মাঝে এ স্যার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com